আবারও পাক ড্রোন ভূপাতিত করার দাবি ভারতের

আবারও পাক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত।শুক্রবার (২২ মার্চ) পাকিস্তানের একটি ড্রোন রাজস্থান সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে একে ভূপাতিত করে ভারতীয় সেনাবাহিনী।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ভারতের আকাশসীমা লঙ্ঘন করে রাজস্থানের শ্রীগঙ্গানগরে প্রবেশ করে পাক ড্রোনটি।
এটি সাতরানা ও জগদেব সীমান্ত ঘাঁটির কাছাকাছি চলে এলে রাডারে ধরা পড়ে। পরে গুলি করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়।গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ হামলা ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।গত ২৬ ফেব্রুয়ারির পর থেকে বেশ কয়েকবার ভারত সীমান্তে পাক ড্রোন ঢুকে ও এসবই সীমান্ত রেখাতেই ভারতীয় সেনারা ধ্বংস করেছে বলে দাবি করেছে ভারত।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.