সৌদিতে তল্লাশিচৌকিতে হামলা করতে গিয়ে নিহত ২

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফপ্রদেশে একটি নিরাপত্তা তল্লাশিচৌকিতে হামলার ঘটনায় অস্ত্রধারী দুই সন্দেহভাজন নিহত হয়েছে।এ সময় হামলাকারীদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন আরও দুই হামলাকারীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। কাতিফপ্রদেশের সঙ্গে বাহরাইন ও কুয়েতের সংযোগকারী আবু হাদরিয়ার একটি হাইওয়েতে ওই হামলার ঘটানা ঘটে। হামলাকারীরা দেশ থেকে পালানোর চেষ্টা করছিল।প্রদেশের নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে একটি যৌথ অপারেশনে চার শীর্ষ সন্ত্রাসীকে চিহ্নিত করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিরাপত্তাকর্মীরা প্রথমে ওই সন্ত্রাসীদের রাস্তা অবরোধ করে আত্মসমর্পণের আহ্বান জানান।কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনীও সন্ত্রাসীদের গাড়ি লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে।
সূত্র- সৌদি গেজেট
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.