সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    নিয়োগ দেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর!


    জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে স্থায়ী শূন্য পদে সর্বমোট ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। সব যোগ্য বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

    পদের নামঃ

    হিসাব সহকারী

    পদসংখ্যাঃ

    হিসাব সহকারী পদে ১৮০ জন

    যোগ্যতাঃ

    যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীদের বয়স ৯ এপ্রিল, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে একই তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

    বেতন স্কেলঃ

    বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী (গ্রেড-১৬) হিসাব সহকারী পদের জন্য বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

    আবেদনের নিয়মঃ

    আগ্রহী প্রার্থীদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে (http://lged.teletalk.com.bd) অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

    আবেদনের সময়সীমাঃ

    অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১০ এপ্রিল, ২০১৯ সকাল ৯টায় এবং শেষ সময় ২৫ এপ্রিল, ২০১৯ বিকেল ৫টা।


    সূত্র : যুগান্তর, ৬ এপ্রিল, ২০১৯।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !