ঢাকায় নিয়োগ দেবে যমুনা গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ, ট্যাক্স’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ, ট্যাক্স
পদসংখ্যা
এই পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই সিএ/ সিএ (সিসি) পাস হতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ন্যূনতম ২৮ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়
আগ্রহী প্রার্থীরা ২৪ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.