সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    এ মাসেই নুসরাত হত্যার অভিযোগপত্র

    image-169474-1555828846

    ফেনীর নুসরাত হত্যা মামলায় চলতি মাসেই অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই প্রধান। শনিবার (৪ মে) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এছাড়া নুসরাতের বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে ছড়িয়ে দেয়ার ঘটনায় ওসি মোয়াজ্জেমের মোবাইল দুটি জব্দ করে এরই মধ্যে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।ফেনীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় এক মাস হতে চলেছে। নুসরাতের ওপর আগুন দেয়ার ঘটনা তদন্তে ফেনীর সোনাগাজী থানা পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে, গত ১০ এপ্রিল মামলাটির তদন্তভার দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে।

    এরই মধ্যে মামলাটির তদন্তকাজ অনেকটাই গুছিয়ে আনার দাবি করেছে সংস্থাটি। পিবিআই বলছে, নুসরাত হত্যার সঙ্গে সম্পৃক্ততা মিলেছে ১৬ জনের, যাদের সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে।শনিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পিবিআই প্রধান সাংবাদিকদের জানান, চলতি মাসেই আদালতে জমা দেয়া হবে নুসরাত হত্যার অভিযোগপত্র।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, '১৬ জনকে পেয়েছি। এরমধ্যে ৯ জন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী প্রদান করেছে। এবং আরো বিভিন্ন জনের নাম এসেছে। প্রতিবেদন এই মাসের মধ্যেই দেয়া হবে।'

    নুসরাতের বক্তব্য মোবাইলে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার ঘটনায় সোনাগাজী থানার প্রত্যাহার হওয়া ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলাও তদন্ত করছে পিবিআই।পরিবারের অভিযোগ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌল্লার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা প্রত্যাহার করতে না রাজি হওয়ার গত ৬ এপ্রিল নুসরাতের ওপর আগুন দেয়া হয়। গত ১০ এপ্রিল ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।নুসরাত হত্যার ঘটনায় সব ধরনের বিষয়কে গুরুত্ব দিয়েই তদন্তকাজ চলছে বলে জানান পিবিআই প্রধান।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !