সেহেরির সময় জাগাতে যুদ্ধবিমান!

ইন্দোনেশিয়ার বিমান বাহিনী ঘোষণা দিয়েছে, রমজান মাসে সেহরি খাওয়ার জন্য রোজাদারদের জাগানোর যে ঐতিহ্য তাতে অংশ নেবে তারা। এ জন্য তারা ব্যবহার করবে যুদ্ধবিমান। বুধবার এ খবর প্রকাশ করেছে জাকার্তা পোস্ট। নিজেদের টুইটার অ্যাকাউন্টে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী জানায়, পূর্ব জাভার সুরাভায়া, মধ্য জাভার সুরাকার্তা, স্রাগেনসহ জাভা দ্বীপের বেশ কয়েকটি শহরে এ কর্মসূচি পরিচালনা করবে তারা।
বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল সুস এম. ইউরিস বিষয়টি নিশ্চিত করেছেন। সেহেরির সময় যুদ্ধবিমানগুলো শব্দ করে নিচ দিয়ে উড়ে যাবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.