শ্রীলঙ্কায় ‘পুনরায় হামলার আশঙ্কার’ মধ্যেই খুলেছে স্কুলগুলো

‘শ্রীলঙ্কায় ফের হামলা হতে পারে’- এমন আশঙ্কার মধ্যেই দেশটির স্কুলগুলো সোমবার থেকে পুনরায় খুলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পাশাপাশি স্কুলগুলোতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।জানা যায়, শ্রীলঙ্কার ভয়াবহ হামলার পর সোমবার থেকে পুনরায় খোলা হয়েছে স্কুলগুলো। তবে হামলার আশঙ্কা থাকায়, অনেক অভিভাবকই স্কুলে পাঠাননি তাদের সন্তানদের।এ ব্যাপারে দেশটির কর্তৃপক্ষ জানায়, দেশটির মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাসগুলো চালু হয়েছে। পরবর্তীতে প্রাথমিক পর্যায়ের ক্লাসগুলোও চালু করা হবে।
সংবাদমাধ্যম জানায়, যদিও স্কুলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবুও বেশিরভাগ শিক্ষার্থী না আসায় ফাঁকাই ছিল স্কুলগুলো। তাছাড়া বেসরকারি স্কুল ও ক্যাথলিক প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।এর আগে দেশটিতে ‘পুনরায় হামলা হতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।উল্লেখ্য, গত ২১ এপ্রিল খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.