ইসরাইলে ফিলিস্তিনি মন্ত্রী আটক
ফিলিস্তিনের আল-কুদসবিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করেছে দখলদার ইসরাইলি বাহিনী।বুধবার (২৫ সেপ্টেম্বর) তাকে আটক করা হয় বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।
আল আরাবিয়্যাহ ও ডেইলি সাবাহ জানিয়েছে, অধিকৃত আল-কুদস বা জেরুজালেম শহর থেকে বুধবার তাকে আটক করা হয়।ইসরাইলি সেনারা হাদামির বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে আটকের আগে তার মোবাইল ফোন কেড়ে নেয়। তবে এই আটকের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.