যার নেতৃত্বে হত্যা তাকেই আসামি করা হয়নি: ফাহাদের বাবা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে যার নেতৃত্বে টর্চার করা হয়েছে তাকেই আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। সেই সাথে তার ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় বুয়েট কর্তৃপক্ষের নেয়া ভূমিকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
বুধবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জিলা স্কুলে আবরার ফাহাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আবরার ফাহাদের সহপাঠী ও জিলা স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি আরো বলেছেন, সিসি ফুটেজে যাদের দেখা গেছে মামলায় তাদের অনেকেই বাদ দেয়া হয়েছে। বাদ পড়াদের মামলায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তিনি।
তবে সরকারের এখন পর্যন্ত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বরকত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী জানেন স্বজন হারানোর ব্যথা। তিনি যদি সিসি ফুটেজ দেখেন তাহলে আমার বিশ্বাস আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতরা দ্রুত সময়ে গ্রেফতার হবে এবং সর্বোচ্চ শাস্তি পাবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.