হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেয়া সহায়তার অর্থ ফেরত চাইলেন ট্রাম্প
করোনাভাইরাস সহায়তা তহবিল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেয়া প্রায় ৯০ লাখ ডলার ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা তহবিল থেকে অতিমাত্রায় ধনী এ বিশ্ববিদ্যালয় অর্থ নেয়ায় অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, তাদের এটা ফিরিয়ে দেয়া উচিত। আমার এটা পছন্দ হচ্ছে না। এই অর্থ শ্রমিকদের জন্য; তারা (হার্ভার্ড) কেবল বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠানই নয়, বিশ্বের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে অনেক অনেক ধনী। তাদের জন্য এই অর্থ নয়। তাদের এটা দিয়ে দেয়া উচিত। তিনি বলেন, আমি চাই হার্ভার্ড ওই অর্থ ফিরিয়ে দিক। যদি তারা না দেয়, আমরা অন্য অনেক কিছু করতে পারবো না।
তবে সহায়তা তহবিল থেকে অর্থ পাওয়ার কথা জানালেও তা ফিরিয়ে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সহায়তা মহামারীর কারণে সৃষ্ট হওয়া শিক্ষার্থীদের ‘জরুরি অর্থনৈতিক প্রয়োজন’ মেটাতে ব্যয় হবে।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.