ভারতে ঝড়ের গতিতে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ!
ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯০০ জন। মারা যান ১৯৫ জন। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। খবর এনডিটিভি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবার সকালের পরিসংখ্যান থেকে জানা গেছে, ভারতে এখন মোট করোনা আক্রান্ত ৪৬ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৫৬৮ জন। ১২ হাজার ৭২৭ জন সুস্থ ঘরে ফিরেছেন। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে টানা লকডাউন চললেও কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না কোভিড-১৯। ক্রমেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ।
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গতকাল সোমবারও ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে দুই হাজার ৫৭৩ জন করোনায় আক্রান্ত হন। একদিনের মধ্যেই মারা যান ৮৩ জন। রোববারও দেখা গেছে প্রায় একই চিত্র। ওই দিনও নতুন করে দুই হাজার ৪৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এদিকে লকডাউন চলায় ভারতজুড়ে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ থাকায় দেশটির অর্থনীতির চাকাও অচল। গত মার্চে লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিস্থিতির মোকাবেলায় সরকার গরিবদের সাহায্যের জন্য ১.৭০ লাখ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করে।
কিন্তু করোনাভাইরাসকে প্রতিরোধে টানা যে লকডাউন চলছে, তাতে ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে পুনরুদ্ধার করতে পারে এবং দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে পারে এমন কোনো আর্থিক প্যাকেজ এখনও ঘোষণা করেনি মোদি সরকার।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.