সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ইফতারে আলুর স্লাইজ চপ


    আলুর স্লাইজ চপ,ছবি সংগৃহীত
    রোজায় ইফতারে থাকে নানা আয়োজন।ইফতারে ছোলা, খেজুর, জিলাপি ও বিভিন্ন ধরনের ফল, প্রতিদিনই খেয়ে থাকি। এছাড়া পিঁয়াজু, বেগুনি, আলুর চপ তো থাকেই, আর থাকে ভিন্ন ভিন্ন পদ।
    তবে বাইরের খাবারের চেয়ে ঘরের খাবার বেশি স্বাস্থ্যসম্মত। তাই রোজায় বাইরের খাবার না খেয়ে ঘরেই তৈরি করতে পারেন পছন্দের নানা পদ।ঘরের খাবার খেয়ে সুস্থভাবে রোজা পালন করুন। ইফতারে বিভিন্ন খাবারের মধ্যে আলুর চপ একটি নিয়মিত খাবার। কমবেশি সবাই আমরা এই খাবারটি খেয়ে থাকি। ইফতার রেসিপিতে যুগান্তর পাঠকদের জন্য থাকছে আলুর স্লাইজ চপ। এটি আমাদের প্রতিবেশী দেশ ভারতের মুসলিমদের ইফতারের আয়জনে থাকে। আসুন দেখে নেই কীভাবে বানাবেন মজাদার আলুর স্লাইজ চপ।
    উপকরণ
    বড় সাইজের আলু - দুইটি, বেসন – এক কাপ, চালের গুঁড়া – এক কাপ, মরিচ গুঁড়া – এক চা চামচ, হলুদ গুঁড়া – এক চিমটি, ডিম – একটি, লবণ – স্বাদ মত।
    পুদিনা পাতা কুচি – আধা কাপ, পানি –এক কাপ, খাবার সোডা – তিন আঙ্গুলের এক চিমটি , সিয়াবিন তেল - ডুবো তেলে ভাজার জন্য।
    যেভাবে তৈরি করবেন
    আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। গোল পাতলা করে কেটে নিন। (মেশিন বা হাতে কাটতে পারেন ইচ্ছানুযায়ী )
    একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো , মরিচ গুঁড়ো , হলুদ গুঁড়ো, লবণ, পুদিনা পাতা, খাবার সোডা, ডিম এক সঙ্গে মিশিয়ে নিন। এবার এতে পানি দিন । মিশ্রণটি যেন পাতলা না হয়, একটু ঘন হবে।
    চুলায় ফ্রাই প্যান চাপিয়ে চুলার আঁচ মাঝারি রাখুন। পাত্রটি গরম হলে এতে তেল দিন ভাজার জন্য। পাত্র অনুযায়ী তেল দিবেন যেন ডুবো তেলে আলুর স্লাইজ ভাজা হয়।
    এবারে আলু বেসনের মধ্যে চুবিয়ে নিন ।
    ভালো করে এপিঠ ওপিঠ মেখে তেলে আস্তে করে ছেড়ে দিয়ে অল্প আঁচে ভাজুন। অল্প আঁচে না ভাজলে ভেতরের আলু কাঁচা থেকে যাবে।
    হালকা বাদামী করে ভেজে তুলে টিস্যুর ওপর তুলে রাখুন। ব্যাস তৈরি হয়ে যাবে মজারদার আলুর স্লাইজ চপ। পরিবেশন করুন ইফতারে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !