সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ধাঁধা

    ২২ মে:আজকের ধাঁধা
    ১) এক শালুকের দুই মাথা,
    শালুক গেল কলকাতা,
    শালুক যদি মনে করে, ভরা নদী পারে করে।
    উত্তর: নৌকা।
    ২) কোন জিনিসের একটা মুখ আছে, দুটো হাত আছে কিন্তু কোনো পা নেই?
    উত্তর: ঘড়ি।
    ৩) ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাংতেই হবে?
    উত্তর: ডিম।
    ৪) লক্ষ বছর ধরে থাকলেও তাকে একটানা এক মাসের বেশি দেখা যায়না। কে সে?
    উত্তর: চাঁদ।
    ৫) একবার জন্মায়, আবার মরে
    আবার জন্মায়, তারপর মরে।
    এই মরা শেষ মরা
    ঘুমিয়ে পড়ে।
    উত্তরঃ দাঁত
    ৬) এক ঘরে এক থাম বলো তার কী নাম?
    উত্তরঃ ছাতা
    ৭) এক আছে এক বুড়ি চোখ তার বারো কুড়ি!
    উত্তরঃ আনারস
    ৮) এমন একটা গাই আছে
    যা দেই তাই খায়
    পানি দিলে মরে যায়।
    উত্তরঃ আগুন

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !