সহজে তৈরি করুন চিকেন বল
চিকেন বল ছোট-বড় সবারই খুব প্রিয়। সারা দিন খাটা খাটুনির পর বিকেলে নাস্তায় বা সারা দিন রোজা রাখার পর ইফতারে চিকেন বল খেলে শরীরে প্রোটিনের চাহিদাও পূরণ হয়। জেনে নিন বিকেলে বা ইফতারের ব্যস্ততাতেও ঝটপট চিকেন বল তৈরির সহজ রেসিপিটি।
উপকরণ
মুরগির মাংসের কিমা ১ কেজি
ধনে গুঁড়া ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১/২ কাপ
কাপ টমেটো সস ১/৪
পেঁয়াজ কুচি ৪টি
লেবুর রস ২ টেবিল চামচ
এক কাপ বিস্কুটের গুঁড়া
লবণ
তেল ভাজার জন্য
প্রস্তুত প্রণালী
মুরগির কিমার সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন
অল্প মিশ্রণ নিয়ে হাত দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। বল তৈরি করার আগে হাত ভিজিয়ে নিলে হাতে আটকাবে না।
ফ্রাইপ্যানে তেল গরম করে নিন।
গরম তেলে চিকেন বল দিয়ে অল্প আঁচে বাদামী রঙ করে ভেজে নিন।
সস দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন বল।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.