সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দেবী দুর্গার অবতার প্রিয়াঙ্কা গান্ধী, বলছে কংগ্রেস



    বুধবারই সক্রিয়ভাবে রাজনীতিতে সোনিয়া-কন্যার প্রবেশের কথা ঘোষণা করা হয়েছে৷ বিদেশ থেকে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসীন হয়ে সরাসরি রাজনীতিতে যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ দল থেকে, পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছাও জানাচ্ছেন সকলে৷ আর লোকসভা নির্বাচনের আগে সোনিয়া কন্যার এই আগমনে অন্যরকম সমীকরণ নিয়েও সেইসঙ্গে চলছে চিন্তা-ভাবনা৷
    সোনিয়া-কন্যার রাজনীতিতে আসার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকেরা৷ লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে সংগঠনকে মজবুত করতে কাজ করবেন প্রিয়াঙ্কা। আর এই খবর রটে যেতেই উত্তরপ্রদেশে কংগ্রেস কর্মীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস। ইতিমধ্যে সেখানকার কংগ্রেস কর্মীরা প্রিয়াঙ্কাকে ‘দুর্গা’র অবতার হিসাবে পোস্টারও তৈরি করে ফেলেছে। পোস্টারে বলা হয়েছে যে, মা দুর্গা কি অবতার, মা প্রিয়াঙ্কা গান্ধীজি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !