বেবি গোলাপ জামুন বা লালমোহন এর সহজ রেসিপি
গোলাপ জাম বা গোলাপ জামুন মিস্টি প্রেমীদের কাছে অনেক পরিচিত একটি খাবার। আজ শিখে নিন বেবি গোলাপ জামুন বা লালমোহন এর সহজ রেসিপি।
সিরার জন্যঃ-
উপকরণঃ
- চিনি – ৩/৪ কাপ
- এলাচ – ৩ টি
- পানি – ২ কাপ
প্রনালিঃ
- এক সাথে জ্বাল দিন ৬-৭ মিনিট। চিনি গলে গেলে জ্বাল অফ করে দিন ।
মিষ্টি তৈরির জন্যঃ-
উপকরণঃ
- দুধ – আধা কাপ গুঁড়ো
- ময়দা – ১ টেবিল চামচ+ ১ চা চামচ
- বেকিং সোডা – এক চিমটির অর্ধেক ( মেজারমেন্ট চামচের )
- ঘি – ১ টেবিল চামচ
- দুধ- ২ টেবিল চামচ
- তেল – ভাজার জন্য
প্রনালিঃ
- সব উপকরণ এক সাথে একটি পাত্রে মিক্স করুন ।
- নরম ডো তৈরি করে নিন। নরম করে মাখবেন। বেশী শক্ত হলে ভেতরে শিরা ধুকবে না , তাই নরম করে মাখাবেন ।
- এরপর হাতে ঘি মেখে নিয়ে অল্প করে মিশ্রণ হাতের তালুতে নিয়ে গোল গোল আকার দিন।
- এখানেও বেশী চেপে দেবেন না, এতে শক্ত হয়ে যাবে ।
- এভাবে সব মিষ্টি বানানো হয়ে গেলে তেল গরম করে ডুবো তেলে লালচে করে ভেজে নিন ।
- লক্ষ্য রাখবেন যেনো যে কোনো এক দিক বেশী লালচে না হয়ে যায়। সব দিক ঘুরিয়ে সবদিকে সমান করে লালচে করে ভেজে নেবেন ।
- ভাজার সময় মিষ্টি একটু কম ফুলবে। সিরায় দেবার পরে ডাবল হবে ।
- এরপর শিরা পুনরায় গরম করে চুলায় রেখে ভাজা মিষ্টি শিরাতে দিয়ে দিন। সব মিস্টী এক সাথে দিবেন ।
- মাঝারি আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিয়ে চুলা বন্ধ করে ২ ঘণ্টা এভাবেই ভিজিয়ে রাখুন শিরাতে ।
- নামানোর আগে সামান্য গোলাপ জল ছিটিয়ে দিন ।
- ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন ।
পরিবেশনঃ
- ২- ৩ ঘণ্টা পরে পরিবেশন করুন ।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.