ছয় বছর বয়সেই পুলিশপ্রধান!
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ছয় বছর বয়সী অ্যাবিগেইল রোজ আরিয়াস। আলিয়াসের পুলিশপ্রধান হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু মরণব্যাধি ক্যানসার তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে সম্প্রতি কিছুক্ষণের জন্য হলেও তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
গত ডিসেম্বরে অ্যাবিগেইলের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রিপোর্ট পুলিশপ্রধান রে গ্যারিভি। এ সময় অ্যাবিগেইল তার পুলিশপ্রধান হওয়ার ইচ্ছাটি জানায়। অল্প কিছুক্ষণের জন্য হলেও তার ইচ্ছা পূরণে ৭ ডিসেম্বর দিন ধার্য করে সিটি কাউন্সিল।
পুলিশপ্রধানের পোশাক পরে স্থানীয় সংবাদমাধ্যমকে বলে, ‘আমি খারাপদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছি। পুলিশপ্রধান হিসেবে তার কাজ হলো শরীরের ক্যানসারের মতো বাইরে যারা ক্ষতিকর, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া।’
রোজ আরিয়াসের দুই বছর আগে শরীরে ক্যারসার ধরা পড়ে। গত পাঁচ মাসে ৮০ রাউন্ড কেমোথেরাপি দেওয়া হয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.