সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের বিমান হামলা



    কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানে বিরাজ করছে তুমুল উত্তেজনা। পাকিস্তানকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভারত। অন্যদিকে, আক্রান্ত হলে ইসলামাবাদের পক্ষ থেকেও নয়া দিল্লিকে দেখে নেওয়ার পাল্টা হুমকি এসেছে।এসব হুমকির মধ্যেই ফের সীমান্ত অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালালো ভারত। মিরাজ ২০০০ বিমানের সাহায্যে ক্রমাগত হামলা চালায় ভারতীয় বিমান সেনারা। বালাকোটে বড়়সড় বিস্ফোরণ ঘটায় ভারতীয় যুদ্ধবিমান।

    পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের বিমান হামলা

    এ ব্যাপারে পাকিস্তান সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর ট্যুইট করে দাবি করেছেন, ‘ভারতীয় বিমান সেনারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি বিমান সেনারাও। বাধ্য করা হয়েছে ভারতীয় যুদ্ধ বিমানকে ফিরে যেতে।’ তিনি আরও জানিয়েছেন, ‘মুজাফফরাবাদ-এর দিক থেকে পাকিস্তানে ঢোকে ভারতীয় যুদ্ধবিমান।’এদিকে, ভারতের পক্ষ থেকে এখন সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ভারতীয় বিমান সেনা সূত্রের খবর, সন্ত্রাসবাদী ঘাঁটিতে ১০০০ কেজি বোমা ফেলা হয়েছে। মোট ৬টি যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢোকে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !