সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ৯১তম অস্কারে এসে ইতিহাস গড়ল ভারত

    ৯১তম অস্কারে এসে ইতিহাস গড়ল ভারত

    সেই ১৯২৯ সাল থেকে শুরু হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার দেওয়ার চল। কিন্তু এতোদিন ভারতীয়দের কাছে এটা অদেখা ছিল। অবশেষে ইতিহাস গড়লো ভারত। ফিল্মি দুনিয়ার সেরা পুরস্কারের মঞ্চে ভারতের মুখে হাসি ফোটালেন প্রযোজক গুনিত মোঙ্গা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে ‘ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার জিতেছে গুনিত মোঙ্গার ‘পিরিয়ড এন্ড অফ সেনটেন্স’।
    ভারতের নিউজ এইটটিন.কমের খবর, ভারত থেকে একের পর ছবি অস্কার দৌঁড়ে সামিল হলেও শেষমেশ মুখ থুবড়ে পড়তো। সেই মুখ থুবড়ে পড়াটা প্রায় শুরু হয়েছিল মাদার ইন্ডিয়া ছবি থেকে। তারপর একে একে সালাম বম্বে, লাগান। তবুও এই তিন ছবি উঠে এসেছিল সেরার মনোনয়নে । তবে আরও বেশ কিছু বলিউডি ছবি যা কিনা আরও আগেই অস্কারের দৌঁড় থেকে পিছিয়ে পড়েছিল, যার মধ্যে ছিল সাম্প্রতিক ছবি নিউটনও। ছিল বরফি, দেবদাসও।
    তবে ৯১তম অ্যাকাডেমি পুরস্কারে কিছুটা হলেও ভারতের কপাল খুলল। ভারতীয় প্রযোজক গুনিত মোঙ্গার ছবি ‘পিরিয়ড এন্ড অফ সিজন’ ছবিটি সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কার জিতে নিল। ছবির পরিচালক রাইকা জেহতাবচি।
    তবে শুধুই প্রযোজক নয়, এই ছবির প্রেক্ষাপট ভারত। দিল্লির হাপুর গ্রাম। যেখানে ‘ঋতুস্রাব’ বা নারীদের ‘পিরিয়ড’ এখনও ট্যাবু (পবিত্র বা অপবিত্র বিবেচনা করে কোনো বস্তু বা ব্যক্তিকে আলাদা করে রাখা)। আর তা ভাঙার জন্যই কিছু নারীদের লড়াই, স্যানিটারি প্যাড তৈরি। ঠিক যেমন অক্ষয় কুমার অভিনীত ছবি ‘প্যাডম্যান’। তথ্যচিত্রের ধারায় পড়ে এই ছবি অনেকটাই বাস্তবের কঠোর রূপ তুলে ধরে। নারীদের সমস্যা নিয়ে কথা বলে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !