সুস্বাদু ফ্রুট সেমাই

সেমাই কম বেশি আমরা সকলেই খেয়েছি। তবে সেমাই খাওয়ায় আলাদা স্বাদ ও পুষ্টিগুণ যোগ করতে খেতে পারেন ফ্রুট সেমাই। সেমাইয়ের স্বাদে যুক্ত হবে এক ভিন্নমাত্রা।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ফ্রুট সেমাই।
উপকরণ
দুধ দেড় লিটার, চিকন সেমাই এক প্যাকেট, চিনি এক কাপ, পাকা আম কিউব করে কাটা এক কাপ, লাল আঙুর সাতটি, আপেল কুচি আধা কাপ, বেদানা দুই টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে দুধ জ্বাল দিয়ে সামান্য ঘন করে নিন। ফোটানো দুধে সেমাই দিয়ে নাড়তে থাকুন। এবার জ্বাল কমিয়ে চিনি দিয়ে নাড়ুন। সেমাই হয়ে গেলে পরিবেশন বাটিতে ঢালুন। ঠান্ডা হলে ফ্রিজে সাত থেকে আট ঘণ্টা রাখুন। পরিবেশনের আগে ফল মিশিয়ে পরিবেশন করুন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.