সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কাশ্মীরে স্বাধীনতাকামী ১৫০ নেতা-কর্মী গ্রেফতার

    newspaper

    ভারতের কাশ্মীরে স্বাধীনতাকামী প্রায় ১৫০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি মুদ্রিত সংখ্যা প্রধান শিরোনাম করেছে এ বিষয়ে, ‘গভট ক্র্যাকস ডাউন অন সেপারেটিস্টস, ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি হেল্ড।’

    গ্রেফতার নেতাদের মধ্যে রয়েছে ‘জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের’ নেতা ইয়াসিন মালিক ও জামায়াতে ইসলামির (কাশ্মীর) নেতা আব্দুল হামিদ ফায়েজ।গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারিয়েছে। হামলার পর জইশ-ই-মোহাম্মদ নামের জঙ্গি সংগঠন দায় স্বীকার করে। ভারত হামলার জন্য দায়ী পাকিস্তানকে।

    পুলওয়ামা হামলার প্রেক্ষিতে ২২-২৩ ফেব্রুয়ারি কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা-কর্মীদের গ্রেফতার করতে যে অভিযান চালানো হয় তাতে পুলিশ বাহিনীর সঙ্গে অংশ নিয়েছে সেনাবাহিনী।এই অভিযানে এ মধ্যেই কাশ্মীরে পৌঁছেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ১০ হাজার সদস্য, যাদের মধ্যে রয়েছে ৪৫ কোম্পানি সিআরপিএফ ও ৩৫ কোম্পানি বিএসএফ। সিআরপিএফ ও বিএসএফের ১২টি কোম্পানি শুক্রবার বিকেলেই পৌঁছে যায়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !