সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিমান উড্ডয়ন বন্ধ রেখে পেশোয়ার বিমানবন্দর সামরিক বাহিনীর কাছে হস্তান্তর

    বিমান উড্ডয়ন বন্ধ রেখে পেশোয়ার বিমানবন্দর সামরিক বাহিনীর কাছে হস্তান্তর
    ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় এক হামলায় ৪০ জনের বেশি নিরাপত্তা রক্ষী নিহত হওয়ার পর ‘লাইন অব কন্ট্রোল’ অতিক্রম করে পাকিস্তানের সীমানার ভিতরে বিমান হামলা করেছে ভারত। এতে উভয় দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পেশোয়ার বাচা খান বিমানবন্দরে সাধারণ বিমান উড্ডয়ন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরটি সামরিক কাজে ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হয়েছে।
    পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরণের বাণিজ্যিক ও সাধারণ বিমান ওঠা-নামা স্থগিত করেছে। বন্দরটি এখন দেশটির বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
    বিমান বাহিনীর অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে ডন নিউজ টিভি জানিয়েছে, ইতিমধ্যে বিমানবন্দরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 
    এদিকে, পাকিস্তান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিকালে যাত্রীবাহী বিমান পিকে-২৭০ বাতিল করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পিকে-৭০৯ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এই বিমান দুটি শিগগিরই উড্ডয়ন করতে পারে বলে জানানো হয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !