ভারতের দাবি তাদের গুলিতে বিধ্বস্ত পাকিস্তানের যুদ্ধবিমান, পাকিস্থান বলছে বিমান ভারতের!
পুলওয়ামা কাণ্ডের পর মঙ্গলবার ভোর রাতের অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীরের একদম ভিতরে ঢুকে বোমাবর্ষণ চালিয়েছে ভারতের যুদ্ধবিমান 'মিরাজ ২০০০'। ভারতের প্রত্যাঘাতের ২৪ ঘণ্টা পর দেশটির আকাশসীমা লঙ্ঘন করল পাকিস্তানি যুদ্ধবিমান।
বুধবার সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে ৩টি পাকিস্তানি যুদ্ধবিমানের দেখা মিলেছে বলে জানা গেছে। তবে সেগুলো রাডারে ধরা পড়তেই সক্রিয় হয় ভারতীয় বিমানবাহিনী। ভারতের দাবি, তাদের তাড়া খেয়েই শেষ পর্যন্ত ফিরে যায় পাকিস্তানের যুদ্ধবিমানগুলো। তবে পাকিস্তান ফিরে যাওয়ার আগে তারা একটি বোমা ফেলে যায় বলে জানা গেছে।
ভারতের সেনা সূত্রে জানা গেছে, এ দিন সকালে নওশেরায় ঢুকে পড়ে মার্কিন প্রযুক্তিতে তৈরি পাকিস্তান বিমানবাহিনীর ৩টি এফ-১৬ বিমান। রাডারে তা ধরা পড়তেই সক্রিয় হয় ভারতীয় বিমানবাহিনী। বিমানগুলোকে তাড়া করে ফেরত পাঠায়। তার মধ্যে একটিকে গুলি করে নামানো হয়। যদিও তার পাইলট বিমান থেকে ঝাঁপিয়ে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পালিয়ে যেতে সক্ষম হন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.