অস্কারে বাজে অভিনেতার দু'টি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট!
বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। আর অস্কার পুরস্কার ঘোষণার ঠিক আগের দিন ঘোষণা করা হয় সবচেয়ে বাজে অভিনেতা-অভিনেত্রীদের নামগুলো। অস্কারে বাজে অভিনেতাদের দেওয়া হয় গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড বা রেজ্জি অ্যাওয়ার্ড। এবার বিশ্ববাসীর জন্য চমক হলো এ বছর সবচেয়ে বাজে অভিনেতা হিসেবে ও স্ক্রিন কম্বোতে দুটি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ান।
মার্কিন প্রেসিডেন্টকে পুরস্কার দু'টি দেওয়া হলো মাইকেল মুর পরিচালিত ফারেনহাইট ১১/৯ এবং দিনেশ ডি সুজার ডেথ অব অ্যা নেশন নামক দু'টি ডকুমেন্টারির জন্য। এ বছর বাজে অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন মেলিসা ম্যাকার্থি। মেলিসা অভিনীত ছবি দ্য হ্যাপি টাইম মার্ডারস এবং দ্য লাইফ অব দ্য পার্টির জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।
বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ক্যলিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে ৯১তম এই অস্কার শুরু হয়েছে। বিনোদন জগতের সবচেয়ে জমকালো এ আয়োজনে বাহারি সব পোশাকে অংশ নিচ্ছেন হলিউডের নামকরা সব তারকারা। 'অ্যান্ড দ্য অস্কার গোজ টু' এই ঘোষণা এ বছরের অস্কার মঞ্চে শোনা যাচ্ছে না। কারণ এবার সঞ্চালকহীন রয়েছে অস্কার মঞ্চ। ১৯৮৯ সালের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সঞ্চালক ছাড়াই হচ্ছে অস্কার।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.