সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    এফআইআর দায়ের, জেলে হতে পারে সোনাক্ষীর

    এফআইআর দায়ের, জেলে হতে পারে সোনাক্ষীর

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিং ও আরও চার জনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ভারতের মুম্বাইয়ের মোরাদাবাদের ডিএসপি গজরাজ সিংহ জানিয়েছেন, সোনাক্ষীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার প্রমাণ তারা পেয়েছেন। জানা যাচ্ছে, সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে একটি শোয়ে অংশগ্রহণ করার জন্য সোনাক্ষী ৩৭ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন। 

    সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানাতে গিয়ে অভিযোগকারী ওই অনুষ্ঠানের উদ্যোক্তা বলেন, ‘‘আমি খুব চেষ্টা করছিলাম তাকে রাজি করাতে। বার বার বলছিলাম, আমি বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ব। কিন্তু উনি পারফর্ম করতে রাজি হননি।’’

    তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সোনাক্ষী ও অন্য চার জনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি। যে পরিমাণ টাকার কথা বলা হয়েছে, সেই টাকা লেনদেনের প্রমাণ ব্যাংকের নথি থেকে পাওয়া গেছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !