কলার মোচা অনেকভাবে রান্না করে খাওয়া যায়। এর মধ্যে মোচা ভুনা বেশ সুস্বাদু একটা খাবার। দেখুন এটা কীভাবে তৈরি করবেন-
উপকরণ
কলার মোচা- ১টি, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, ঘন নারকেলের দুধ- ১ কাপ, আদা-রসুন বাটা- ১ চা চামচ করে, হলুদ-মরিচ-জিরা গুঁড়ো- ১ চা চামচ করে, গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ, সরিষার তেল- ৩ টেবিল চামচ, নারকেল কুঁচি সামান্য, তেজপাতা ২টি, কাঁচামরিচ- ৪/৫টি, লবণ- পরিমাণমতো
প্রণালি
প্রথমেই কলার মোচা পরিষ্কার করে হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করে মিহি করে বেটে নিতে হবে। এবার পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে ১ কাপ পানি দিয়ে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরে, লবণ দিয়ে ভাল করে কষিয়ে বাটা কলার মোচা দিন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.