রাজীব কুমারকে গ্রেফতার নয়, জেরা করা হবে- সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারক গ্রেফতার না করার নির্দেশ জারি করল । তবে তাকে জেরার মুখে বসার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার নিয়ে সুপ্রিম কোর্টে চলা একটি মামলার শুনানীতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই নির্দেশা জরি করেন। মামলার পরবর্তী শুনানী ২০ ফেব্রুয়ারি।
নির্দেশনায় বলা হয়, ১৯ তারিখের মধ্যে কলকাতার পুলিশ কর্মকর্তাদের জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়ে দেশের জনতার জয় হয়েছে বলেও মনে করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, তিনি কোনও পুলিশ কর্মকর্তার জন্য লড়েছেন না। দেশের মানুষের জন্য লড়ছেন। দেশ বাঁচানোর জন্য লড়ছেন।তবে মমতা আরো কতদিন কলকাতার এই আন্দোলন চালিয়ে যাবেন সেটা তিনি নিশ্চিত করেননি। তবে এই প্রসঙ্গে মমতা বলেন, তিনি একা নন। এটা তৃণমূলের কোনও মঞ্চ নয়। এটা দেশের মঞ্চ। তিনি একা নন। ভারতের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গুলোও তার সঙ্গে রয়েছে। মমতা বলেন, আমার সঙ্গে আরো অনেকেই আছেন। তাদের সঙ্গে কথা বলেই আন্দোলনের ভবিষ্যৎ ঠিক করা হবে।
গত রোববার রাতে ধর্মতলায় মেট্রো চ্যানেলে দেশ বাঁচানোর ডাক দিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসেন মমতা। সেদিনই সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রেীয় গোয়েন্দা সংস্থা সিবিআই গোয়েন্দারা তল্লাশির উদ্যোগ নেওয়ার ঘটনার পরই রাজ্য পুলিশ ও সিবিআইয়ের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়।পুলিশ সিবিআই গোয়েন্দাদের আটক করে থানায় নিয়ে যায়। এবং খবর শুনে মমতা নিজে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি চলে যান।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.