মাথার চুলের পর এবার পাকিস্তানের গাধা যাবে চীনে
চীনে গাধা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম তিন বছরে ৮০ হাজার গাধা চীনে পাঠানো হবে। এর জন্য পাকিস্তানে গাধা-পালন ফার্মে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা সংস্থা।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া লাইভস্টক ডিপার্টমেন্ট জানিয়েছে, এ বিষয়ে অচিরেই চীনা সরকারের সঙ্গে চুক্তি সই হবে।
জানা গেছে, একাধিক গাধা-পালন প্রকল্পও চালু করছে পাকিস্তান। চীনে বিভিন্ন ধাপে গাধা রপ্তানি করবে দেশটি। প্রথম পর্যায়ে দুর্বল গাধাদের পাঠানো হবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.