সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ভারতে বেকারত্বের হার অাকাশ ছোঁয়া, সুইপার পদে ৪৬০০ প্রকৌশলীর অাবেদান!

    ভারতে সুইপার পদে ৪৬০০ প্রকৌশলী!

    চাকরি যেন সোনার হরিণ। উচ্চতর ডিগ্রি অর্জন করেও এই সোনার হরিণের দেখা পাচ্ছেন না। সে কারণেই নিুস্তরের চাকরিতে আবেদন করতেও পিছপা হচ্ছেন না ডিগ্রিধারীরা।বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ুতে সম্প্রতি সুইপার এবং স্যানিটারি কর্মী পদে কয়েক হাজার উচ্চতর ডিগ্রিধারী আবেদন করেছেন।

    প্রকৌশলী, স্নাতকোত্তর, এম. টেক, বি. টেক এবং এমবিএ অর্জন করেছেন এমন প্রায় চার হাজার ৬শ’ জন তামিলনাড়ুর সচিবালয়ের সুইপার এবং স্যানিটারি কর্মী পদের জন্য আবেদন করেছেন।সুইপার পদে ১০ জন এবং স্যানিটারি কর্মী পদে চারজন নেয়া হবে। অথচ এই ১৪টি পোস্টের জন্যই কয়েক হাজার ডিপ্লোমাধারীকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে।

    গত বছরের সেপ্টেম্বরের ২৬ তারিখে সচিবালয়ের তরফ থেকে এই দুই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আগ্রহীদের আবেদন করার জন্য আহ্বান করা হয়। এসব পদে শারীরিকভাবে সুস্থতাকেই একমাত্র যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

    সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !