পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের ভিডিও প্রকাশ
কাশ্মীরের পুলওয়ামাতে হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা হামলায় দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আজ বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি দুই পাইলটকে আটকের কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর দ্য ডনের।
আটক ওই দুই ভারতীয় পাইলটের মধ্যে একজনের ভিডিও প্রকাশ করেছে ইসলামাবাদ। প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, চোখ বাঁধা একজন লোক বলছেন, আমি উইং কমান্ডার অভিনন্দন এবং একজন পাইলট। আমার সার্ভিস নম্বর-২৭৯৮১।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সেনা কর্মকর্তারা বলেন- আমাদের স্থলবাহিনী দুই ভারতীয় পাইলটকে আটক করেছে। তাদের একজন আহত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর ইচ্ছায় তার প্রতি ভালো করে যত্ন নেয়া হবে। এছাড়া আরেকজন আমাদের সঙ্গেই আছেন।
দুই পাইলট আটকের ব্যাপারে ভারতের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যমে ডনের খবরে বলা হয়েছে, বুধবার ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে গুলি চালায় পাকিস্তানি বিমানবাহিনী। এতে একটি বিমান ফিরে যেতে যেতে কাশ্মীরের ভারতীয় অংশে বিধ্বস্ত হয়। অপর বিমানটি পাকিস্তানে সীমান্তের মধ্যেই ভূপাতিত হয়। এসময় পাইলটদের আটক করে পাকিস্তানে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানে কোনো দেশের ওপর আগ্রাসী হতে চায় না। কিন্তু ভারতের আগ্রাসনের মোকাবেলায় পাকিস্তান প্রস্তুত। বুধবার ভারতীয় বিমান ভূপাতিত করা তারই অংশ।
ভিডিও :
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.