ইসরায়েলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
অবৈধ দখলদার রাষ্ট্রের হত্যাকারী ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজা উপত্যকায় দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন।শুক্রবার জুমার নামজ শেষে দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার সময় তাদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনা। এতে নিহত হন দুই ফিলিস্তিনি। নিহতরা হলেন, হাসান শালাবি (১৪) ও হামজা ইসতিবি (১৮)।
গাজার স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে এ সময় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে আরও ১৭ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, প্রতি শুক্রবারে নিরস্ত্র অসহায় গৃহহীন ফিলিস্তিনি জনগণ তাদের পূর্বপুরুষের ভিটে মিটিতে ফিরে যেতে গাজা উপত্যকায় শান্তি পূর্ণ বিক্ষোপ মিছিল করে থাকে।
সূত্র- আল-জাজিরা
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.