সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    'ভারত পরমাণু বোমা ছুড়ে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে'



    ''পাকিস্তান যদি একটি পারমাণবিক বোমা দিয়ে ভারতের ওপর আক্রমণ করে, তাহলে ভারত পাল্টা অন্তত ২০টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে।'' কোনো ভারতীয় নেতা বা প্রতিরক্ষা বিশেষজ্ঞ নন, এমনই আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার জেরে নয়াদিল্লি-ইসলামাবাদ তুমুল উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অশঙ্কার কথা জানান।

    পাকিস্তানের সাবেক এই সেনা প্রধান আরও বলেন, "ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আবার বিপদজনক জায়গায় পৌঁছে গেছে। কোনো পারমাণবিক আক্রমণ হবে না। আমরা (পাকিস্তান) যদি ভারতকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আক্রমণ করি, তাহলে পাল্টা একই ধরনের ২০টি বোমার সাহায্যে পাকিস্তানকেই ধ্বংস করে দিতে পারে ভারত। তাই আমাদের উচিত ৫০টি বোমা নিয়ে হামলা করা। সেটা করলে ভারত ২০টি বোমা নিয়ে হামলা করতে পারবে না। আমরা কি ৫০টি বোমা নিয়ে হামলা করতে প্রস্তুত"?

    'ভারত পরমাণু বোমা ছুড়ে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে'

    গ্রেফতারির আশঙ্কায় বর্তমানের পাকিস্তানের বাইরে আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তবে দেশে যে প্রভাব কমেনি সে কথাও জানিয়ে দেন তিনি। বলেন, "দেশের রাজনৈতিক পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। দেশের অর্ধেকেরও বেশি মন্ত্রী আমার কথা শোনেন। এখনকার আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল আমার আইনজীবী ছিলেন"। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !