অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, প্রেমিকার মাথায় গুলি!
অন্য যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে নিজের প্রেমিকাকের গুলি করেছে এক যুবক। এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।
জানা গেছে, অভিযুক্ত ওই যুবকের নাম সৌমেন। সৌমেনের সঙ্গে পূজার (২১) দীর্ঘদিনের সম্পর্ক বলে জানান সৌমেন।
তবে সম্প্রতি টালিগঞ্জের এক যুবকের সঙ্গে পূজা সম্পর্কে জড়িয়ে পড়েন। ফলে সৌমেনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্য যুবকের সঙ্গে পূজার সম্পর্কের কথা জানার পর প্রেমিকাকে হুমকি দেওয়া শুরু করে সৌমেন। প্রেমিকার বাড়িতে গিয়েও শাসিয়ে আসেন।
জানা যায়, গত বুধবার রাত ৯টা নাগাদ এক জায়গা থেকে বাড়ি ফিরছিলেন পূজা। সেই সময় আচমকা বাইকে চেপে দুই যুবক তার সামনে আসে। প্রথমে কথা কাটাকাটি, পরে ওই দুই যুবকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ওই ছাত্রীর। সেই সময়ই এক যুবক পকেট থেকে পিস্তল বের করে পূজার মাথায় গুলি করে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ওই ছাত্রী। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় পূজাকে উদ্ধার করেন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পূজাকে। গুলি চলার ঘটনায় ইতোমধ্যে প্রেমিক সৌমেনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.