সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মিয়ানমারের বৌদ্ধ নারীর সন্তান প্রসব রুমা সীমান্তে

    মিয়ানমারের বৌদ্ধ নারীর সন্তান প্রসব রুমা সীমান্তে

    মিয়ানমার থেকে পালিয়ে আসা এক বৌদ্ধ নারী সন্তান প্রসব করেছেন রুমা সীমান্তে। বান্দরবানের রুমা উপজেলা সীমান্তে ত্রিপলের তাঁবুতে আশ্রয় নেয়া নুমে নামে ওই রাখাইন নারী বৃহস্পতিবার রাতে সন্তান প্রসব করেছেন।নবজাতক আর মা দু’জনকে সীমান্তবর্তী গ্রামের এক জুমঘরে ঠাঁই দিয়েছেন গ্রামবাসী। স্থানীয় পাহাড়িদের সেবায় দু’জনই সুস্থ আছেন।

    তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দাবি, মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকরা বাংলাদেশ সীমান্ত থেকে এখনও প্রায় দুই কিলোমিটার দূরে রয়েছে।এ বিষয়ে বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল ইসলাম খান জানান, মিয়ানমারের চীনরাজ্য থেকে পালিয়ে আসা নাগরিকরা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নোম্যান্স ল্যান্ডে রয়েছে।

    সীমান্তে আশ্রয় নেয়া পরিবারের সংখ্যা ৩৭টি। শিশু-নারী এবং পুরুষ মিলে সদস্য সংখ্যা হচ্ছে ১৩৬ জন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম বলেন, বৃহস্পতিবার সীমান্তবর্তী চাইক্ষিয়াং পাড়াসহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি সদস্যরা হেলিকপ্টারে টহল দিয়েছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !