স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে ভর্তি নওয়াজ শরিফ
দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডের সাজা কাটছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার তাকে লাহোরের কোট লখপত জেলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব প্রশাসন। কিন্তু শারিরীক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় নওয়াজ শরিফকে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচণ্ড জ্বরে ভুগছেন শরিফ। তার সঙ্গে মাথা এবং গায়ে ব্যাথা। তার রক্তের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন শরিফের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে।
গত ২২ জানুয়ারি শরিফের মেডিকেল পরীক্ষা করা হয়েছিল পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, শরিফের হৃদযন্ত্র স্বাভাবিকের থেকে বড়। তারপরেই তিন সদস্য নিয়ে মেডিকেল প্যানেল গঠন করা হয়। তারাই জানান অস্বাভাবিক বড় হৃদযন্ত্রের পাশাপাশি শরিফের হাইপ্রেসার এবং ব্লাডসুগার রয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.