ঢাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূকম্পন
রাজধানী ঢাকাসহ এর আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প ২ সেকেন্ড স্থায়ী হয়। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুরে। এই ভূকম্পনে তাৎক্ষণিক ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ। তিনি জানান, খুব অল্প সময়ের জন্য ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল দেশের ভেতরেই। রাজধানী ঢাকার কাছাকাছি গাজীপুর জেলায়। তবে কোনো কোনো আবহাওয়াবিদ জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার অদূরে গাজীপুর-নরসিংদী এলাকায়।
গাজীপুরের বাসিন্দা মজিবুর রহমান ফেসবুকে স্ট্যাটাসে জানান, হঠাৎ বাসার সিলিং ফ্যান কেঁপে ওঠে। একটু পরেই তা আবার স্বাভাবিক হয়ে ওঠে।
সূত্র- যুগান্তর

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.