সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান



    ইরানের নৌবাহিনীর বার্ষিক মহড়ার তৃতীয় দিনে আজ (রোববার) কাদির-ক্লাস সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরানের তাসনিম নিউজের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই প্রথম গভীর সমুদ্রে অবস্থিত সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

    তাসনিম নিউজ আরও জানিয়েছে, এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সময় সাবমেরিনের অবস্থান শনাক্ত করা শত্রুর পক্ষে সম্ভব নয়। কাদির ক্লাস সাবমেরিন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র তুলনামূলক স্বল্প পাল্লার বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।ইরানের নৌবাহিনী শুক্রবার থেকে ওমান সাগর ও পারস্য-উপসাগরে তিন দিনের এই বিশাল নৌ-মহড়া শুরু করেছে। 'বেলায়াত-৯৭' সাংকেতিক নামের এই মহড়া চালানো হচ্ছে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মাকরান-উপকূলবর্তী ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে মোট বিশ লাখ বর্গকিলোমিটার এলাকায়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !