সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    'ওখানে ফেরত পাঠানোর আগে আমাকে গুলি করে মারেন'

    'ওখানে ফেরত পাঠানোর আগে আমাকে গুলি করে মারেন'



    কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে বিখ্যাত হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ''এক রোহিঙ্গা নারী আমাকে বলেছেন, ওখানে (মিয়ানমারে) ফেরত পাঠানোর আগে আমাদের গুলি করে মারেন।''

    রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে কক্সবাজারে এক প্রেস কনফারেন্সে তিনি একথা জানান।এর আগে, সোমবার সকাল সাড়ে ১০টায় নভোএয়ার বিমানে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। এরপর সরাসরি কক্সবাজারের ইনানীতে অবস্থানরত একটি তারকামানের হোটেল রয়্যাল টিউলিপে অবস্থান করেন। পরে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !