হত্যার আগে তোলা মিহিরের শেষ ছবি!
রাঙামাটির বাঘাইছড়িতে সোমবার (১৮ মার্চ) নির্বাচনীয় দায়িত্ব পালন করে ফেরার পতে সন্ত্রাসীদের গুলিতে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। নিহতের মধ্যে একজন মিহির। নির্বাচনী দায়িত্ব পালনের সময় শেষ বেলায় এসে ছেলের কাছে নিজের ছবি তুলে দেয়ার আবদার করেছিলেন বাবা। ছেলের মোবাইলে তোলা সেই ছবিই শেষ ছবি হলো মিহিরের।মিহিরের ছেলে পিয়াল দত্ত একজন শৌখিন আলোকচিত্রী। স্নাতক পাশ করা তরুণ পিয়াল বাবার সঙ্গে স্বেচ্ছাশ্রমে ভিডিপিতে কাজ করেন। ঘটনার দিন বাবার সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন তিনি।
পিয়াল জানান, সকাল থেকে উপজেলা নির্বাচনে কংলাক প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন বাবা-ছেলে। ভোট শেষে কেন্দ্রের ফলাফল ও সরঞ্জাম নিয়ে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঘাইছড়ি-দীঘিনালায়ে পৌঁছলে হামলার শিকার হয়। তবে ঘটনাস্থলের কিছুদূর আগে পিয়াল চাঁদের গাড়ি থেকে নেমে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হন।বাঘাইছড়ি থেকে আট কি.মি. দূরে তরঙ্গ্যাতলী এলাকায় বাড়ি মিহির দত্তের। দুই ছেলে ও স্ত্রী নিয়ে তার সংসার। পিয়াল বড় ও ছোট ছেলে অভিষেক।
মঙ্গলবার খাগড়াছড়ি হাসপাতালের সামনে মোবাইল ফোনে বাবার শেষ ছবিটি দেখিয়ে কাঁদছিলেন পিয়াল দত্ত। কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আর কোনো দিন ছবি তুলতে পারব না বাবার।’
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.