সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আইসিইউতে ওবায়দুল কাদের, হৃদযন্ত্রে ব্লক


    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার হৃদযন্ত্রে ব্লক পাওয়া গেছে।মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলাদেশ প্রতিদিনকে জানান, সকালে ফজরের নামাজ শেষ হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। 

    এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান, ওনার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। এখন ব্লক সারানোর জন্য বোর্ড বসেছে।এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক হানিফ বলেন, তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।  জানা গেছে, এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হতে পারে।

    ২০১৬’র ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কাদের ২০১৬-২০১৯ মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।২০১৫ সালের ২৮ নভেম্বর মহাজোট সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের এই নেতা। এবারেও আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করলে আবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিবে দায়িত্ব পালন করছেন তিনি।


    সূত্র- যুগান্তর, বিডি প্রতিদিন, সময়

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !