সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সপ্তাহে ৬ মিনিট লাফালে যে উপকার পাওয়া যায়!

    সপ্তাহে ৬ মিনিট লাফালে যে উপকার পাওয়া যায়

    যে, লাফ দেয়ার ফলে নারীদের মাংসপেশিতে যে চাপ পড়ে তা হাড়কে মজবুত করার জন্য যথেষ্ট। পূর্বের গবেষণায়ও মাংসপেশির ওপর অনুরূপ প্রভাব পাওয়া গেছে। ডা. মন্টগোমারি বলেন, ‘এই ব্যায়ামের উপকারিতা প্রতিবছর হাড়ের খনিজ ঘনত্বের নিট বৃদ্ধি ২ শতাংশের সমান, যা অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে যথেষ্ট।’

    পুরুষের তুলনায় নারীদের অস্টিওপোরোসিসের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি- বিশেষ করে মেনোপজের কাছাকাছি সময়ে। পঞ্চাশোর্ধ্ব নারীদের মধ্যে অস্টিওপোরোসিস অতি কমন, এ কন্ডিশনের কারণে পঞ্চাশোর্ধ্ব নারীদের প্রায় অর্ধেকেরই একটি হাড় ভেঙে যায়- একারণে এ কন্ডিশনকে ‘ব্রিটল বোন ডিজিজ’ বা ভঙ্গুরপ্রবণ হাড় রোগও বলে।

    যদিও ব্যায়াম হাড়কে শক্তিশালী বা মজবুত করে, কিন্তু মধ্য-বয়স্ক নারীরা কাজের চাপ, ছেলেমেয়েদের দেখাশোনা এবং বৃদ্ধ পিতামাতাদের সেবাযত্নের জন্য ব্যায়াম চর্চা করার জন্য তেমন একটা সময় পায় না- তাদের জন্য সপ্তাহে ছয় মিনিটের লাফের ব্যায়াম উপযুক্ত হতে পারে। হাই-ইম্প্যাক্ট ব্যায়ামের মানে হলো হাড়কে একটু বেশি ব্যস্ত থাকতে হবে, যা গ্রোথ কোষকে উদ্দীপ্ত করে।

    এ গবেষণাটি জার্নাল অব ইলেক্ট্রোমায়োগ্রাফি অ্যান্ড কিনেশিয়োলজিতে প্রকাশিত হয়েছে। গবেষণায় নারীরা প্রতি চার সেকেন্ডে একটি লাফ দিয়েছেন, তারপর দীর্ঘ বিশ্রাম নিয়ে ১৫ সেকেন্ডে একটি লাফ মেরেছেন। গবেষণাটি ধারণা দিচ্ছে যে, প্রতি সপ্তাহে তিন বার করে ৩০টি লাফ অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক হতে পারে।

    ডা. মন্টগোমারি বলেন, ‘৩০টি লাফ দিতে নারীরা ২ মিনিট সময় নিতে পারেন, ১৫টি লাফের পর তারা অল্প বিশ্রাম নিতে পারেন।’ যেসব বয়স্ক লোক তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, তাদের কোনো নতুন ব্যায়াম শুরু করার পূর্বে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিৎ।

    সূত্র: ডেইলি মেইল

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !