হাসতে নেই মানা

* জোকস- ১
আবুল খুব অসুস্থ। ডাক্তার আবুলকে চেকআপ করে আবুলের বউকে বাইরে ডেকে নিয়ে বললো-
‘ওনার হার্টের অবস্থা ভালো নয়। ওনাকে প্রতিদিন ভালোভালো খাবার রান্না করে খাওয়াবেন। ওনার সাথে ভালো ব্যবহার করবেন। শাড়ি-গয়না কেনার জন্য টাকা-পয়সা চেয়ে বিরক্ত করবেন না। বাসায় কোনো টিভি সিরিয়াল দেখবেন না। এভাবে ৬ মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন।’
ডাক্তার চলে গেলে আবুল তার বউয়ের কাছে জানতে চাইল যে, ডাক্তার কী বলেছে?
আবুলের বউ উত্তর দিলো, তোমার বাঁচার আর কোনো আশাই নেই গো!
* জোকস- ২
স্বামী অনেকক্ষণ ধরে কিছু একটা পড়ছিলেন। এটা দেখে স্ত্রী তার দিকে এগিয়ে গেলেন
স্ত্রী: এই, তুমি এতক্ষণ ধরে এই কাগজটাতে কী খুঁজছো?
স্বামী: কই! না না, কিছু না।
স্ত্রী: কিছু না মানে, আমি দেখলাম তুমি এক ঘণ্টা ধরে ম্যারেজ সার্টিফিকেটটা পড়ছ! ব্যাপার কী, বলো তো?
স্বামী: না মানে, আমি এতক্ষণ ধরে দেখছিলাম ম্যারেজ সার্টিফিকেটের কোনো এক্সপায়ার্ড ডেট আছে কি না!
* জোকস- ৩
ছেলে: তুমি খুব সুন্দর একটা শাড়ি পরেছ।
মেয়ে: জ্বি ধন্যবাদ।
ছেলে: লিপস্টিক এবং মেকআপও অনেক ভালো করেছ।
মেয়ে: জ্বি ধন্যবাদ।
ছেলে: অনেক জমকালো গয়নাও পরেছ সুন্দর করে।
মেয়ে: (একটু ভাব নিয়ে) ধন্যবাদ ভাইয়া।
ছেলে: তবুও তোমাকে দেখতে পেত্নীর মতো লাগছে!
* জোকস- ৪
এক সেনা অফিসার ২০ জন সেনাসদস্যের একটি দলের উদ্দেশে বললেন, ‘আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে সবচেয়ে সহজ কাজটা দেবো। কে সবচেয়ে অলস?
১৯ জন সদস্যই হাত তুললেন। সেনা অফিসার হাত না তোলা সদস্যটিকে জিজ্ঞেস করলেন, ‘তুমি হাত তুলছো না কেন?’
সৈন্য: স্যার, হাত তুলতে কষ্ট হয়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.