সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যেসব খাবার রুখবে চিকেন পক্স

    chiken-pox-somoy

    বসন্ত শুধু রোমান্টিক আবহাওয়া নিয়েই আসে না। এই সময়ে চিকেন পক্সের প্রাদুর্ভাব ঘটে। এই রোগটা বাতাসের সঙ্গে ছড়ায়। অর্থাৎ, এটি একটি বায়ুবাহিত রোগ। যারা এই রোগে ভুগেছেন এক ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিয়ে সময় কাটিয়েছেন। আর যাদের এই রোগটা হয়নি তাদের কাছে এটি একটি আতঙ্কের নাম।এই অসুখ ঠেকাতে খাবারেও নজর দেওয়া উচিত। জানেন কি, কোন খাবার ডায়েটে রাখলে এই অসুখ থেকে মুক্ত থাকা যায়?

    চিকিৎসকদের মতে, এই সময় বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা উচিত। তাঁদের মতে, অসুস্থ মানুষের অসুখ ভাল না হওয়া পর্যন্ত তাঁর ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করাই ভাল, তাঁর সংস্পর্শও এড়িয়ে চলতে হবে। তবে চিকিৎসা ও সেবাশুশ্রূষার প্রয়োজনে বা রোগীকে সঙ্গ দিতে চাইলে চিকিৎসকের পরামর্শ মতো সংক্রমণ রুখতে জরুরি কিছু ওষুধ খান বা সচেতনতা অবলম্বন করুন।

    টকদই: দই শরীরের টক্সিন দূর করে, তাই শরীর পরিষ্কার হয়ে রোগ প্রতিরোধে সক্ষম হয়ে ওঠে। এ ছাড়া দইয়ের প্রোবায়োটিক উপাদান শরীরে সংক্রমণ ঠেকায়।

    সজনে ফুল: খাবার পাতে প্রায়ই রাখুন সজনে ফুল। এই সময় বাতাসের নানা অসুখ ঠেকাতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে ফুল অত্যন্ত উপকারী। প্রতি দিন খাবারের পাতে রাখুন এটি।

    নিম: নিম পাতা এমনিতেই জীবাণুনাশক। স্নানের সময় জলে নিম পাতা ফেলে স্নান ও পাতে নিম পাতা রাখলে এই অসুখ রোখা অনেকটা সহজ হয়ে যায়। ভ্যারিসেল্লা ভাইরাসেরর আক্রমণে এই রোগ হয়। নিমপাতা সেই ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে।

    বাঁধাকপি: শীতের শেষেও বাজারে আজকাল বাঁধাকপি থাকে। থাইরয়েডের সমস্যা না থাকলে একে রাখুন পাতে। এর ভিটামিন, মিনারেল বায়ুবাহিত অসুখ ঠেকায়।

    গাজর: বিটা ক্যারোটিন অক্সিড্যান্ট হিসাবে কাজ করে। যে কোনও সংক্রমণের সঙ্গে লড়তে গাজর খুব কার্যকর।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !