পাকিস্তানে ১০০ বোমা ফেলতে চান রাখী সাওয়ন্ত
ভারত-পাকিস্তানের অশান্তির মাঝে হঠাৎ শিরোনামে রাখী সাওয়ান্ত। কোনও ইস্যুতেই তো কথা বলতে ছাড়েন না! এটাকেই বা বাদ দেবেন কেন। দুই দেশের উত্তেজনা যখন তুঙ্গে, তখন রাখী সাওয়ন্ত বললেন পাকিস্তানে গিয়ে নাকি তিনি বোমা মেরে আসতে চান।পুলওয়ামা হামলার পর ভারত সরকার যে পদক্ষেপ নিয়ে তার প্রশংসা করেছেন বলিউডের এই অভিনেত্রী বলেছেন, ‘মোদীজি যা করছেন, ঠিক করছেন। ওনাকে আমি সাপোর্ট করি। উনি যা করার করছেন।’
রাখি আরো বলেছেন, 'তিনি নাকি দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারেন। তার ইচ্ছে তিনি শত্রুদেশে ঢুকে ৫০-১০০টা বোমা ফেলে দিয়ে ধ্বংস করে আসতে চান।'এদিকে ইসলামাবাদ থেকে রওনা দিয়ে গতকাল শুক্রবার (২ মার্চ) ভারতে পৌঁছেছেন অভিনন্দন। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ জন সিআরপি জওয়ানের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠে ভারত। শুরু হয় ভারত-পাক উত্তেজনা।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.