গোলান কখনও ইসরাইলের অংশ হতে পারে না: জাতিসংঘ

গোলান মালভূমির একাংশের ওপর ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে আনা প্রস্তাব অনৈতিক দাবি করে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ।জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি গেইর ও. পেডেরসেন বলেছেন, গোলান মালভূমির কখনও ইসরাইলের অংশ হতে পারে না। কারণ সিরিয়ার সার্বভৌম অধিকার রয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক এক বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করতে গিয়ে এসব কথা বলেন পেডেরসেন।
তিনি বলেন, এ বিষয়ে নিরাপত্তা পরিষদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আর তা হলো গোলান সিরিয়ার ভূখণ্ড।
সূত্র- ডেইলি সাবাহ।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.