এনআরবি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে চাকুরি

এনআরবি ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে এ নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
যোগ্যতা : এ পদটিতে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর কম্পিউটার দক্ষতা প্রয়োজন। আবেদনের জন্য বয়স ন্যূনতম ২১ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। পদটির জন্য পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়োগ দেয়া হবে।
বেতন-ভাতা : বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগ্রহী প্রার্থীরা ১০ মার্চ, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.