সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে লঙ্ঘন করছে আন্তর্জাতিক আইন: রাশিয়া

    যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে লঙ্ঘন করছে আন্তর্জাতিক আইন: রাশিয়া

    যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত নির্লজ্জভাবে’ আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে বলে দাবি করেছে রাশিয়া।রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মানবিক ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র।তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মস্কোর এ প্রতিবাদ জানানোর জন্য শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে টেলিফোন করেন।এ সময় ল্যাভরভ বলেন, ভেনিজুয়েলায় মানবিক ত্রাণ পাঠানোর নামে মার্কিন সরকার যে উসকানি দিচ্ছে তা গণতান্ত্রিক রীতিনীতির সঙ্গে খাপ খায় না।ফোনালাপকে এ যাবতকালের মধ্যে ভেনিজুয়েলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার সবচেয়ে কঠোর বার্তা বলে মনে করা হচ্ছে।

    মার্কিন সরকার ভেনিজুয়েলার সরকারবিরোধী নেতা হুয়ান গুইদোকে সে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে রাশিয়া ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন ঘোষণা করেছে।এদিকে ভেনিজুয়েলার ওপর একের পর এক মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির সাধারণ মানুষের যখন কষ্ট হচ্ছে, তখন আমেরিকা দেশটিতে মানবিক ত্রাণ পাঠিয়েছে।কলম্বিয়া ও ব্রাজিল হয়ে এসব ত্রাণ ভেনিজুয়েলায় পাঠানোর চেষ্টা করা হলেও প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, আমেরিকার ত্রাণ তিনি গ্রহণ করবেন না। ভেনিজুয়েলার সীমান্তরক্ষী বাহিনী এখন পর্যন্ত দেশটিতে মার্কিন ত্রাণ ঢুকতে দেয়নি।


    সূত্র-  আনাদোলু

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !