মাছ থেকে ফরমালিন দূর করবেন যেভাবে
‘মাছে-ভাতে বাঙালি’ কথাটা আজ যেন মিথ্যা শোনায়। কারণ এখন বাঙালিদের পাতে মাছ যতটুকু জুটছে, তার সঙ্গে পাল্লা দিয়ে জমা হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক ফরমালিন।মাছকে দীর্ঘ দিন টাটকা রাখতে যে পরিমাণে মেশানো হচ্ছে ফরমালিন। সাধারণ রুই-কাতলা থেকে চিংড়ি সবকিছুতেই দেয়া হচ্ছে এই রাসায়নিক। আর এর হাত ধরেই শরীরে প্রবেশ করছে মারাত্মক বিষ।
‘তবে ভয় পাবেন না, ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার রুখতে না পারলেও, কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই এই ফরমালিনের হাত থেকে মুক্তি পাবেন।’ এক একটি মাছে যে পরিমাণ বিষ মেশানো হয় তাতে এক দিনেই হয়তো অনেকটা ক্ষতি হয় না, কিন্তু দিনের পর দিন ওই মাছ খেতে খেতে বিপদ আসতে বাধ্য। তাই দেখে নিন কীভাবে ঘরোয়া উপায়ে সরিয়ে ফেলবেন তা।
# মাছ কিনে এনে খুব ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন সেই মাছ। এর পর প্রায় এক ঘণ্টা তাকে ভিজিয়ে রাখুন সেই পানিতেই। ঠাণ্ডা পানির প্রভাবে মাছের শরীরের ফরমালিন কিছুটা বেরিয়ে যায়।
# এর পর লবণ পানি তৈরি করে তাতে কিছু ক্ষণের জন্য ভিজিয়ে রাখুন মাছ। লবণ মাছের শরীরের ক্ষতিকর রাসায়নিককে সহজেই বের করে আনে।
# এই দুই প্রক্রিয়া অবলম্বন করলেই ফরমালিন অনেকটাই সরে যায়। তবে আরও ভালো ফল পেতে প্রথমেই চাল ধোয়া পানি দিয়ে ধুয়ে নিন মাছ। তার পর সাধারণ পানি দিয়ে ডুবিয়ে রাখুন কিছু ক্ষণ। এতে সহজেই ফরমালিন সরে যাবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.