সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দেয়াল নির্মাণে কোটি ডলার অনুমোদন পেন্টাগনের

    দেয়াল নির্মাণে কোটি ডলার অনুমোদন পেন্টাগনের

    যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে কোটি ডলার অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তবে ডেমোক্রেটরা পেন্টাগনের এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।সোমবার স্থানীয় সময় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।বিবৃতিতে পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান বলেছেন, দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থসংস্থানের অংশ হিসেবে তিনি এক কোটি ডলার অনুমোদন দিয়েছেন।কামস্টমস এবং বর্ডার বাহিনীর সহায়তায় সীমান্তে দেয়াল নির্মাণে কাজ করবে তারা। এই অর্থ দিয়ে আমেরিকা-মেক্সিকো সীমান্তে ৫৭ মাইল বেড়া নির্মাণ করা হবে।

    এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার পরিকল্পনা এগিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার জরুরি ক্ষমতা ব্যবহার করছেন। এ জন্য তিনি জরুরি অবস্থাও ঘোষণা করেছেন।অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। তবে ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে তার নিজ দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টির মধ্যেও বিরোধিতা রয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !