৪ দিনেও স্বাভাবিক হয়নি ভৈরবের বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ
৪ দিনেও স্বাভাবিক হয়নি কিশোরগঞ্জের ভৈরবে ঝড়ের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে গ্রাহকদের।
গত ২৭শে ফেব্রুয়ারি বিকেলে প্রচণ্ড ঝড় ও শিলা বৃষ্টিতে ভৈরব পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অসংখ্য গাছ ও ডালপালা ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেশকিছু বিদ্যুতের খুঁটি।এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে চার দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সংযোগ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও হাসপাতালে রোগীদের। দ্রুত বিদ্যুৎ সংযোগ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সূত্র- সময়
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.